1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী নিয়ামতপুরে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ

নিয়ামতপুরে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের জোরপূর্বক স্থপনা নির্মাণ কাজ শুরুর অভিযোগ পাওয়া গেছে। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান ও বিচারাধীন রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে এঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি রোববার (৬ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর। বাবার নাম মৃত আসরাফুল ইসলাম। বাড়ি উপজেলার শালবাড়ী গ্রামে। আর অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. মেহের বক্স ও তাঁর ছেলে মো. আক্তারুজ্জামান।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান শালবাড়ী মৌজার ১৪৭ দাগসহ কয়েকটি দাগের জমি নিয়ে তাঁদের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছ। এমতাবস্থায় গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রতিপক্ষ ওই জমিতে জোরপূর্বক মাটি খনন করে বাড়ি নির্মাণের পরিকল্পনা ও কার্যক্রম শুরু করে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষ
তাঁকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান ও বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ জোরপূর্বক দখলের চেষ্টা করায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আক্তারুজ্জামান বলেন, ২০২৫ সালে তিনি প্রকৃত মালিকের কাছ থেকে শালবাড়ী মৌজার ১৪৭ দাগের সাড়ে ৮ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর তিনি দখলে যান এবং খাজনা-খারিজও সম্পন্ন করেছেন বলে দাবি করেন তিনি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট