1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী আব্দুল বারীর সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বিজিবি’র অভিযানে আসামীবিহীন ভারতীয় কসমেটিকস উদ্ধার  নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় পাবনায় ধর্ষণ ও হত্যা মামলার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক হিন্দু শিক্ষার্থী নিয়ামতপুরে আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগ

একদিনের আয় নষ্ট, তাও পাই না সার ভূরুঙ্গামারীতে কৃষকদের ক্ষোভ ও বিক্ষোভ

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ঘিরে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকায় বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ শুরু হলে সেখানে বিপুলসংখ্যক কৃষক জড়ো হন। সার না পাওয়ার আশঙ্কায় একপর্যায়ে কয়েকজন কৃষক খোলা বাজারে সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে ঘিরে রাখেন তারা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কৃষকদের সঙ্গে কথা বলে খোলা বাজারে সার বিক্রির বিষয়ে আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন।

এরপর উপস্থিত কৃষকদের মধ্যে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।

কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, সারের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় সার পাওয়া যায় না। সার নিতে গিয়ে একজন কৃষকের পুরো কর্মদিবস নষ্ট হয়। এতে শ্রমিক হিসেবে কাজ করলে প্রায় ৭০০ টাকা আয় থেকে বঞ্চিত হতে হয়। খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হলে কৃষকদের ভোগান্তি কমবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সোমবার সোনাহাট ইউনিয়নের চারটি ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। কিন্তু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক কৃষক সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে তাকে ঘিরে ধরেন এবং সড়ক অবরোধ করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খোলা বাজারে সার বিক্রির বিষয়ে সোমবার বিকেলে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা আহ্বান করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট