1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা নবনির্বাচিত এমপি 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি নির্বাচিত হওয়ায় তার বাড়ীতে ঢল নামে নেতাকর্মীদের। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী ধামইরহাট-পত্নীতলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি।

এ সময় তাদের এই ভালবাসায় সিক্ত হন জামায়াতের এই গুনি নেতা। দুই উপজেলার সকল গুনিজনদের সাথে নিয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,‘আমি মুখে কোন বড় কথা বলবো না, কোন উচ্ছাভিলাশী প্রতিশ্রুতিও দিব না, কাজেই আমার পরিচয় পেয়ে যাবেন, আমি সাধারণ মানুষের  ভোট নামক আমানত নিয়ে নির্বাচিত হয়েছি, তাদের বিরুদ্ধে কোন অন্যায় ও অত্যাচার আমি সহ্য করবো না, ধামইরহাটে কোন চাঁদাবাজ থাকবে না, সীমান্তবর্তী ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করতে আপনারা সাংবাদিকবন্ধুগণ আমাকে সহযোগিতা করবেন। ’

মত বিনিময় কালে ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, সাংসদের বড় ভাই ডা.ইমরান হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দুই উপজেলায় মোট ১২৪টি ভোট কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে এম.পি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট ও বিভিন্ন কেন্দ্রের এজেন্ট সংকটে ভোগা  এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন  ২ হাজার ৫৫০ ভোট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট