গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানী পলাশ হাউজিং এলাকায় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস ও দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি সাংবাদিক জামাল আহমেদের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।
সাংবাদিকের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সত্য প্রকাশের অধিকারকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা। কোনো সভ্য সমাজে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, ঘটনার সঙ্গে জড়িত সকল হামলাকারীকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব, পরিচয় বা ক্ষমতার কারণে যেন অপরাধীরা কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
আমরা এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাই।