আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বিনইল গ্রামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুস আলী মণ্ডলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুস আলী মণ্ডল।
এ সময় প্রধান অতিথি উপস্থিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার এবং আগামী নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ জোরদারের আহ্বান জানান। কর্মী সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।