1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিনইল গ্রামে ইউনুস আলী মণ্ডলের কর্মী সমাবেশ কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি জনবাণী পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় সাংবাদিক জামাল আহত নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক

কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি

ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী (মধ্যগ্রাম) এলাকায় বিএডিসির (BADC) নির্মাণাধীন একটি ইউ-ড্রেনের কাজে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের মারধরের চেষ্টা ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর বৃষ্টি ও জমে থাকা পানির মধ্যেই নির্মাণাধীন ইউ-ড্রেনের একটি কালভার্টে সিসি (CC) ঢালাইয়ের কাজ করা হয়। বিষয়টি জানতে পেরে আজ ঘটনাস্থলে যান দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক বরিশাল প্রতিদিন-এর কাঠালিয়া উপজেলা প্রতিনিধি ইলিয়াস হাওলাদার এবং দৈনিক যুগ-যুগান্তর-এর কাঠালিয়া উপজেলা প্রতিনিধি রাহাতুজ্জমান। তারা বিষয়টি বিএডিসির সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবহিত করেন।

এ সময় ঠিকাদার প্রতিষ্ঠানের লোক আলমগীর হোসেন মুন্সি (ওরফে লাদেন), খলিল এবং রুবেল সাংবাদিকদের ওপর চড়াও হন, মারধরের চেষ্টা করেন এবং খালে চুবিয়ে দেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে বিএডিসির এসও (SO) মোস্তাফিজুর রহমান অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট