1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিনইল গ্রামে ইউনুস আলী মণ্ডলের কর্মী সমাবেশ কাঠালিয়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ: প্রকৌশলীকে জানানোয় সাংবাদিকদের মারধর ও খালে চুবিয়ে দেওয়ার হুমকি জনবাণী পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় সাংবাদিক জামাল আহত নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ সোনাহাট বন্দরে পাথরবাহী ট্রাক শূন্য, ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জামালপুরে  বিজিবি’র অভিযানে ৬৩ বোতল আসামীবিহীন ভারতীয় মদ উদ্ধার ধামইরহাটে মালঞ্চ কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সন্দেহে ৮টি গরু ও ৪ ব‍্যক্তি আটক

জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেফতার

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সাইদুর রহমান, উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার।

মামলার সূত্রে জানা যায়, জাল সনদের মাধ্যমে ওই মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ এনে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন।

তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান এর আগেও নিয়োগ-সংক্রান্ত জালিয়াতির একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট