গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। নিহত হলেন, সুনামগঞ্জ জেলার শালনা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে অমর দাস(৫০)।শনিবার (২২আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর দাস দীর্ঘ দিন আগে সুনামগঞ্জ থেকে জীবিকার তাগিদে পরিবার-পরিজন নিয়ে কালিয়াকৈর আসেন তিনি। উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় রিয়াজের বাসা ভাড়া থেকে ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছিল। শ্রবণ প্রতিবন্ধী অমর দাস
শনিবার সকাল সাড়ে এগারোটায় রেললাইন পাশ দিয়ে হেটে যাচ্ছিল এ সময় অজ্ঞাত একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ ফারুক জানান, বিষয়টি এখনো ওই এলাকার রেল স্টেশন মাস্টার যায়নি। জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে।