1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা  স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় বরিশাল রুপাতলীর মহাসড়ক ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে রৌমারীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদসহ আটক-১  গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধী নিহত নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ জলঢাকায় ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকা নিয়ে ক্ষোভ নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা বনের বাঘে খায় না, মনের বাঘে খায়

বরিশাল রুপাতলীর মহাসড়ক ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় সন্ধ্যা হলেই মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। মহাসড়কের পাশে ও ফুটপাতের বিভিন্ন স্থানে দোকান বসিয়ে ব্যবসা করায় যানবাহন ও সাধারণ পথচারীদের চলাচলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, রুপাতলী এলাকার মহাসড়কের পাশে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান, ফলমূল, শাকসবজি, কাপড়সহ নানা পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করছেন অনেকেই। কোথাও কোথাও দোকানের মালামাল মহাসড়কের অংশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে পথচারীদের বাধ্য হয়ে ব্যস্ত সড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশে অবৈধভাবে দোকান বসানোর কারণে রুপাতলী এলাকায় যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারী ও যানবাহন চলাচলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও একই স্থানে দোকান বসানো হয় বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী ও পথচারীরা মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে রুপাতলী এলাকার জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট