1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমপুরে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ পৃথক মামলায় ৮ জনকে আটক পাবনায় শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি গ্রেপ্তার ১ পাবনায় পদ্মার চরে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত পাবনার অস্থিতিশীল পরিস্থিতি মুকাবিলায় সক্রিয় ভূমিকা রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান টাঙ্গাইল জেলা আ.লীগের নতুন কমিটি গঠিত কার্যক্রম নিষিদ্ধ বরিশালে বিশেষ অভিযানে ৫০০পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬ ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প নিয়ামতপুরে ফ্রীজ, সোফাসেট, সিলিং ফ্যান নিয়ে গেল চোরে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

কাশিমপুরে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ পৃথক মামলায় ৮ জনকে আটক

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক অভিযানে চাঁদাবাজি, ডাকাতি, মারধর, ছিনতাই ও অন্যান্য মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি মোবাইল ফোন, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং ঘটনায় ব্যবহৃত একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) কাশিমপুর থানা পুলিশ জানায়, ডাকাতি, চাঁদাবাজি ও মারধরের মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মিঠুন দেওয়ান (২৪), মোঃ মিজান দেওয়ান (২৭), খাদিমুল ইসলাম (১৯) ও মোঃ আলী হোসেন (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। প্রধান আসামি মিঠুন দেওয়ান একই প্রতিষ্ঠানে চাকরি করলেও অসদাচরণের কারণে চাকরিচ্যুত হন। এরপর থেকেই তিনি বাদীর প্রতি ক্ষুব্ধ ছিলেন। গত ২৬ জুন দিবাগত রাত ২টার দিকে বাদীর অনুপস্থিতিতে তার ছোট ভাই টি. এম. ইসমাইল হোসেনকে জরুরি কাজের কথা বলে দরজা খুলতে বাধ্য করে আসামিরা। পরে তারা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে, হাতে ইয়াবা ট্যাবলেট দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ও প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি OnePlus Nord CE5 মোবাইল ফোন নিয়ে যায়। পরে বিভিন্ন নম্বর থেকে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়।
অভিযান চালিয়ে প্রথমে মিঠুন দেওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া মোবাইল ফোন ও ঘটনায় ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
পৃথক আরেকটি ছিনতাই মামলায় মোঃ আবুল হোসেন (২৮)-কে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুন সকালে বাগবাড়ী এমব্রয়ডারি ফ্যাক্টরি সংলগ্ন ব্রিজের ওপর এক গার্মেন্টস শ্রমিকের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে একটি Infinix Hot 60 Pro স্মার্টফোন ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় সে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে।

এছাড়া অন্যান্য মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কাশিমপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট